প্যারিস , শনিবার, অক্টোবর ২৪, ২০২৬ আপডেট ৬ বছর আগে
|   ঢাকাকে লকডাউনের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার           |   ঢাকাকে লকডাউনের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার          
খেলা
সোমবার, মে ১১, ২০২০
পাকিস্তানের লাহোরের বস্তিতে ১৯৭৪ সালে জন্মেছিলেন ইউসুফ ইওহানা। পরে যাঁর নাম হয় মহম্মদ ইউসুফ। একটি খ্রিস্টান পরিবারে জন্ম হলেও পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাঁর ক্রিকেট জীবনের ইতিহাস নতুন করে বলতে হয় না। তবু পরিসংখ্যানটা মোটামুটি যা দাঁড়ায় তা হল, টেস্ট ক্রিকেটে সাড়ে সাত হাজারের বেশি রান, আর ওয়ানডে ক্রিকেটে ৯৭২০ রান। সব মিলিয়ে ৩৯টি সেঞ্চুরি। পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন ইউসুফ। কিন্তু তাঁর প্রাথমিক জীবনটা এত সহজ ছিল না। হতদরিদ্র পরিবারে জন্ম এই ক্রিকেটারের। কাঁচা ঘরে শৈশবের লড়াই শুরু। বাবা কাজ শৌচকর্মী ছিলেন। বাড়ি চালানোর মতো পয়সা ছিল না, তাই দর্জির দোকানে কাজ শুরু করেছিলেন ইউসুফ। কিন্তু ছোটবেলা থেকে তিনি ভালবাসতেন ক্রিকেট খেলতে। কিন্তু ব্যাট কেনার টাকা ছিল না, তাই নিজেই ব্যাট বানিয়েছিলেন ইউসুফ, আর টেনিস বলে খেলতে শুরু করেছিলেন। এরপর গোল্ডেন জিমখানা ক্লাবে খেলার সুযোগ পেলেন তিনি। তারপর একদিন ক্লাবের দলে খেলার সুযোগ এল। দলের বাকি সদস্যরা একরকম জোর করে তাঁকে নামিয়ে দিলেন মাঠে। সেই ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। টেস্ট ম্যাচে প্রথম সেঞ্চুরির পর থেকে আর থামতে হয়নি ইউসুফ ইউহানা, মানে অধুনা মহম্মদ ইউসুফকে। ২০০২–২০০৩ সালের একদিনের ম্যাচের সিরিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত থেকে ৪০৫ রান করেন তিনি, যা রেকর্ডও বটে।।
লাইক  ৩৪৩
ঢাকাকে লকডাউনের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতেও দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার সংখ্যা বেড়েই চলেছে।
সামনে আছে ভারতের অস্ট্রেলিয়া সফর ৷ আর সেই নিয়ে বিসিসিআই বেশ নরম সুরেই অস্ট্রেলিয়াকে চিঠি লিখে সিরিজ খেলার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ৷
দক্ষিণ কোরিয়া ক্রিকেট খেলে না। ফুটবলে তাদের বিশ্ব তাক করা দল নেই। কিন্তু এই দেশ গবেষণায় সারা দুনিয়াকে তাক লাগানোর ক্ষমতা রাখে।