প্যারিস , শনিবার, অক্টোবর ২৪, ২০২৬ আপডেট ৬ বছর আগে

বিনোদন

অনলাইন ডেস্ক


বিনোদন

মঙ্গলবার, মে ১২, ২০২০






যে কারণে চলচ্চিত্র জগৎ ছেড়ে দিয়েছেন শাকিল



দশ বছরের কম সময়ের ক্যারিয়ার। এই সময়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন এই নায়ক। একসময় চলচ্চিত্র থেকে নীরবেই নিজেকে সরিয়ে নেন। তাঁকে জিজ্ঞাসা করি, জনপ্রিয়তা থাকার পরও হঠাৎ দূরে সরে গেলেন, কী এমন অভিমান ছিল?

উত্তর দিতে দেরি হয় না। ‘কোনো অভিমান থেকে না। আমি যে পরিবেশে কাজ শুরু করেছিলাম, পরে সেই পরিবেশ একসময় ছিল না। একটা সময় আমাদের সিনেমার মান নিচে নামতে শুরু করল। সেই সঙ্গে অসুস্থ ধারার ছবি তৈরি শুরু হতে লাগল। তখন নিজেকে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। চাইনি সাংস্কৃতিক মানুষ হয়ে অসুস্থ ধারার ছবিতে নিজেকে জড়াতে। চাইনি রাস্তায় বের হলে মানুষ আমাকে দেখে ধিক্কার দিক। সেই সময়ে অনেক নিম্নমানের অশ্লীল ছবি ব্যাপক হারে হওয়া শুরু হয়। অসুস্থ ধারার ছবিতে জড়াতে চাইনি বলেই সরে এসেছি’—কথাগুলো বলেন নায়ক শাকিল খান



লাইক  ৩২৩




মন্তব্য (০):


আরও সংবাদ